হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে ২০ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, অর্থদণ্ড-জেল

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে একটি দোকানের গুদামে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দের পর ধ্বংস করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাটে একটি দোকানের গুদামে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দের পর ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ধারা বাজারে অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। তাঁকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধারা বাজার এলাকায় সুজন মিয়ার গুদামে অভিযান চালানো হয়। গুদামটি থেকে ৮ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ ওই জালের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, অবৈধ জাল মজুত রাখার অপরাধে ওই গুদামের মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুর্নীতির অভিযোগে কলেজের আওয়ামীপন্থী অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত

মাকে ধর্ষণের অভিযোগে যুবককে হত্যা: তিন ছেলে রিমান্ডে, একজন কারাগারে

শ্লীলতাহানির ঘটনায় প্রতিশোধপরায়ণ হয়ে রুবেলকে গলা কেটে হত্যা করা হয়: পিবিআই

ময়মনসিংহে ছুরিকাঘাতে বিজিবি সদস্যের বাবা নিহত

ময়মনসিংহে পানিতে ডুবে দুই বোনসহ ৪ শিশুর মৃত্যু

কলাপাড়ায় পুনঃখনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে ১,৬০০ গাছ রোপণ কর্মসূচি উদ্বোধন

বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

হালুয়াঘাটে তুলার গুদামে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি

মাকে ধর্ষণের অভিযোগ, যুবককে গলা কেটে হত্যা করলেন চার ছেলে

প্রতিবন্ধী শফিকুলের পরিবারের পাশে ত্রিশালের ইউএনও