হোম > সারা দেশ > ময়মনসিংহ

২৬ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

জাককানইবি প্রতিনিধি 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৬ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আগামী ১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কে. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে প্রশাসনিক কার্যক্রম পুরো সময় বন্ধ থাকছে না বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের অফিস ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ, ছুটি শেষে ২০ জুন থেকে অফিশিয়াল কার্যক্রম পুনরায় চালু হবে।

এমতাবস্থায় বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। জরুরি সার্ভিসের আওতায় থাকা কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন ক্যাম্পাসে। এ ছাড়া, বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত নিরাপত্তা প্রহরীদের সহকারী রেজিস্ট্রারের (সিকিউরিটি) অধীনে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া ছুটি চলাকালে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি পূর্বনির্ধারিত। প্রতি বছরই ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে জুন মাসে একটি দীর্ঘ অবকাশ ঘোষণা করা হয়ে থাকে।

ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

ময়মনসিংহে বাঁশঝাড় থেকে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই বোন নিহত

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলায় গ্রেপ্তার সেই নারীর জামিন

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহে সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেন ও স্বজনপ্রীতির অভিযোগ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২