হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু, তদন্ত কমিটি

ময়মনসিংহ প্রতিনিধি

লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে ময়মনসিংহের যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়।

ময়মনসিংহ রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকাল ৯টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগেই চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে জামালপুরের দীর্ঘ সময় ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। প্রায় সাড়ে সাত ঘণ্টা পর লাইনচ্যুত চারটি বগি উদ্ধার হয় এবং ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ট্রেনটির ইঞ্জিনের পরের চারটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কার্যক্রমের সাত ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নাজমুল হাসান বলেন, ব্রিটিশ আমলে রেললাইন তৈরি করা হয়েছিল। এরপর আর কোনো মেরামত হয়নি। যার কারণে ট্রেন লাইনচ্যুতের ঘটনা বেশি ঘটছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, গফরগাঁও স্টেশনে প্রবেশের আগমুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কাওরাইদ স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়।

আব্দুল্লাহ আল হারুন আরও বলেন, ভোগান্তি কমাতে লাইনচ্যুত হওয়ার পরপরই বিকল্প পথ কিশোরগঞ্জের ভৈরব দিয়ে ঢাকায় কয়েকটি ট্রেন পাঠানো হয়।

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের লাশ ৩ দিন পর উদ্ধার

বৃদ্ধ বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ৩ মাসের জেল

গফরগাঁওয়ে ট্রেনের চার বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ

বিকেএসপির নতুন শাখা স্থাপনে হালুয়াঘাট-ধোবাউড়া পরিদর্শনে সচিব ও প্রতিনিধিদল

একই মসজিদে ৫৬ বছর, ইমামকে ভালোবেসে ওমরাহ করতে পাঠালেন এলাকাবাসী

মোটরসাইকেল দুর্ঘটনায় জাককানইবির সাবেক শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নান্দাইলে মাদক সেবনের দায়ে নারীকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

ভালুকায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

ময়মনসিংহে বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু