হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে কলেজশিক্ষকসহ ২ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ট্রাক্টর–অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে ট্রাক্টর (লরি) ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সারোয়ার কাইয়ুম (৪৮), তিনি ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা ও ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক; অপরজন শিপা আক্তার (৩২), তিনি ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খালিদ হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, আজ বেলা ২টার দিকে ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশাটি ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে।

এতে ঘটনাস্থলে সারোয়ার কাইয়ুম নামের একজন মারা যান। আহত হন চারজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিপা আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে এক নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে এসআই মো. খালিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নকশাবহির্ভূত ভবনে টানানো হলো অপসারণের নোটিশ, সময় ৭ দিন

হাম আক্রান্তদের চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেলে নতুন আইসোলেশন ওয়ার্ড

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ফেলে যাওয়া মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর গ্রেপ্তার অভিযুক্ত

হালুয়াঘাটে ছয় গ্রামে ফসলের খেত প্লাবিত, ঘরে ঢুকে পড়েছে পানি

পেট্রলপাম্পে অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার তেল জব্দ

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, মামলা ছাড়াই জামায়াত নেতাকে আদালতে পাঠালেন ওসি

বালুর ঘাট নিয়ে সংঘর্ষ: সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি, ২৪ ঘণ্টা পেরোলেও হয়নি মামলা

বিএনপি জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ৩

বালুর ঘাট দখল নিয়ে ছাত্রদল-এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, মোটরসাইকেলের বহরে অগ্নিসংযোগ