হোম > সারা দেশ > ময়মনসিংহ

৪টার পরেও কেন্দ্রে ভোটারদের লাইন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটার উপস্থিতি। ভোট গ্রহণের সময় শেষ হওয়ার পরও কেন্দ্রের ভেতর ভোটারদের লম্বা লাইনের দেখা মিলেছে। অন্যদিকে কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভিড়ে সাধারণ ভোটাররা কেন্দ্রের বাইরে ভোগান্তিতে পড়েছেন। 

আজ শনিবার নগরীর পাটগুদাম বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা। ভেতরে ভোট শেষ হলেও বাইরে থেকে কেন্দ্রের মধ্যে ঢোকানো হচ্ছে ভোটার। ভিড়ের কারণে বিরক্ত হচ্ছেন ভোটাররা। অনেকেই অভিযোগ করেছেন সময় ক্ষেপণের। এ সময় কেন্দ্রের গেট বন্ধ হলেও বাইরে থেকে গেট খোলার অনুরোধ করা হয়। এর কিছুক্ষণ পরই র‍্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

রীতা রানী নামে এক ভোটার বলেন, ‘দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। এখনো ভোট দিতে পারি নাই। শুনছি মেশিনে কাজ করে না।’ 

পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মানিক আজকের পত্রিকাকে জানান, তাঁর কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ২২৩ জন। বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৯৫৩টি, যা মোট ভোটারের ৪৩ শতাংশ। 

অন্যদিকে নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাশার জানান, তাঁর কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৩৫৯ জন। দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৭৮০টি, যা মোট ভোটারের ৩৫ শতাংশ। 

তিনি বলেন, ‘ভোটের যে লাইন তাতে যদি ৪টার মধ্যে কেন্দ্রের ভেতরে ভোটার থাকে, তাহলে যতক্ষণ না ভোট হবে ততক্ষণ আমরা ভোট নেব।’ 

আবুল বাশার অভিযোগ করে বলেন, ‘এখানে এজেন্ট-প্রার্থী অনেক বেশি। এতে করে ভোট গ্রহণে সমস্যা হচ্ছে। আবার অনেকেই জানেন না কীভাবে ইভিএম ব্যবহার করতে হয়। আমাদের শিখিয়ে দিতে হচ্ছে। এতে সময় নষ্ট হচ্ছে অনেক। এ ছাড়া অন্য কোনো সমস্যা নেই।’ 

নগরীর অন্য কেন্দ্রগুলোতেও দুপুরের পর ভিড় বাড়তে থাকে।

ডেন্টাল চেম্বারে প্রতারণা, কোরবানির পশু বানাতে উপড়ে ফেলা হলো ছাগলের দাঁত

বড় ধরনের আর্থিক সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন সম্ভব নয়: ময়মনসিংহে আসিফ মাহমুদ

ময়মনসিংহে গাছে বাঁধা মাথাবিচ্ছিন্ন লাশের পরিচয় শনাক্ত

নান্দাইলে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১০

ময়মনসিংহে গাছে বাঁধা যুবকের মাথাবিচ্ছিন্ন লাশ

ভালুকায় শিল্পবর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

মুছে ফেলা হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের জুলাই গ্রাফিতি

অফিসকে বাসা বানিয়ে থাকছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৮ কর্মকর্তা-কর্মচারী

ত্রিশালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক লাঞ্ছিত