হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুর সদর উপজেলায় গৃহবধূকে অপহরণের পর ধর্ষণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাঙ্গা এলাকার মোন্নাফের ছেলে মো. মজনু মিয়া (২৫) ও ইমান আলীর ছেলে মো. জহুরুল ইসলাম (৪০)। একই উপজেলার রান্ধনি গাছা এলাকার হানিফ খন্দকার (৫৯) ও মো. মমিন মিয়া (৪০)।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে স্বামীর বাড়ি যাওয়ার পথে জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকা থেকে অপহরণ করেন দণ্ডপ্রাপ্তরা। পরে হানিফ খন্দকারের বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেন। সেই মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে আদালত রায় দেন।  

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির

ময়মনসিংহের ১১ জয়ী প্রার্থীর হাতে ফলাফল হস্তান্তর

ময়মনসিংহ-৭ আসনে বিজয়ী বিএনপির মাহাবুবুর

ভোটকেন্দ্রের কক্ষ দখল করে ব্যালটে সিল, সিসিটিভি ফুটেজ ভাইরাল

খালিয়াজুরীতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক