হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে লিফট নির্মাণের সময় ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

নিরাপত্তা বেল্ট না পরে ঝুঁকি নিয়ে লিফট নির্মাণের জন্য ইট গাঁথুনির সময় ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে নগরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. মাসুদ মিয়া (৩০) ও সিয়াম মিয়া (২৪)। তাঁদের মধ্যে মাসুদের বাড়ি ঝিনাইদহ এবং সিয়ামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

রাতে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, নগরের কলেজ রোড এলাকায় এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার নামে ১০ তলা একটি ভবনের নির্মাণকাজ প্রায় তিন বছর ধরে চলছে। সাড়ে ৮ শতক জমির ওপর নির্মিত ভবনটির কাজ চলাকালে বুধবার বিকেলের দিকে অষ্টম তলায় ঝুঁকি নিয়ে কাজ করছিলেন দুই শ্রমিক। লিফট নির্মাণের জন্য ইট গাঁথুনির সময় দুই শ্রমিক নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভবনটির মালিক নেত্রকোনা মেডিকেল কলেজের প্রভাষক ডা. বেলাল উদ্দিন বলেন, ‘বিকেলে আটতলা থেকে দুই শ্রমিক নিচে পড়লে বিকট শব্দ হয়। তাঁরা মূলত গাঁথুনির কাজ করছিলেন। পরে শুনি দুজনেই মারা গেছেন। কিন্তু ভবনটির কাজ তদারকিতে ছিলেন ঠিকাদার রফিকুল ইসলাম। এর চাইতে বেশি কিছু বলতে পারব না।’

তবে এ বিষয়ে জানতে ঠিকাদার রফিকুল ইসলামকে ফোন দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

রাত ৮টার দিকে ঘটনার তদন্তে ভবনটিতে যান কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সজীব কোচ। তিনি বলেন, শ্রমিকেরা কাজ করার সময় নিরাপত্তা নিশ্চিত করেননি; যার ফলে আটতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রয়েছে। বিষয়টি তদন্তের পাশাপাশি নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপাচার্যের কাছে ৭ দফা দাবি জাককানইবির শিক্ষার্থীদের

ভবন নির্মাণে বাধা, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি, জুতা হাতে স্কুলে যাওয়ার লড়াই খুদে শিক্ষার্থীদের

স্বামীর হাত-পা ও মুখ বেঁধে স্ত্রীকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

টাকা ছাড়া মমেকে মেলে না সেবা

নির্মাণসামগ্রী কিনতে না চাওয়ায় ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের আবু হানিফের মৃত্যু

ট্রেনের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদে, ধর্ষণের পর হত্যার অভিযোগ