হোম > সারা দেশ > ময়মনসিংহ

ডায়াবেটিসের রোগীকে কিডনির ওষুধ দেওয়া সেই ফার্মেসিকে সিলগালা 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘুমের বদলে ডায়াবেটিসের রোগীকে কিডনির ওষুধ দেওয়া সেই ফার্মেসিকে সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। 

আজ সোমবার বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার। এ সময় পৌর এলাকায় অবস্থিত ‘মা ফার্মেসি অ্যান্ড মেডিসিন সুপার শপ’ কে ১ হাজার টাকা জরিমানার পাশাপাশি তা সিলগালা করে দেওয়া হয়। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ ইউএনও সারমিনা সাত্তার।  

এর আগে ১ অক্টোবর চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন দেখিয়ে ওই ফার্মেসি থেকে মায়ের জন্য ওষুধ কেনেন ভুক্তভোগীর ছেলে। চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনে লেখা ছিল (ডেনিক্সিল) ঘুমের ওষুধ, তবে ওষুধ বিক্রেতা তা না দিয়ে ভুলক্রমে তাঁর মাকে কিডনির ওষুধ (ডাইক্যালট্রল) দিয়ে দেন। ভুল ওষুধ খেয়ে রোগী (৫০) আরও অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি শরীরে দেখা দেয় নানা সমস্যা। এ অবস্থায় ৫ অক্টোবর ‘মা ফার্মেসি অ্যান্ড মেডিসিন সুপার শপ’ নামের ওই ওষুধের দোকানের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর ছেলে আজকের পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন রানা। 

এ ঘটনায় ‘ফার্মেসির ভুলে ডায়াবেটিসের রোগীকে কিডনির ওষুধ, ইউএনওর কাছে অভিযোগ’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে এবং ‘ঘুমের বদলে বিক্রেতা দিল কিডনির ওষুধ’ শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।  

ওই ফার্মেসির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ অবস্থায় অভিযান চালিয়ে ‘মা ফার্মেসি অ্যান্ড মেডিসিন সুপার শপ’ নামক ওষুধের দোকানকে ১ হাজার টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়।

ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ, ৩৯ জন হাসপাতালে

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ভোটার হতে এসে ধরা পড়ল রোহিঙ্গা যুবক

ছেলে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা

১৫ দিন পর দেশে এল সৌদি আরবে নিহত রুহুল আমিনের মরদেহ, দাফন সম্পন্ন

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় তিন দিন পর স্বামী গ্রেপ্তার

ময়মনসিংহে হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫৮

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে এক দিনে ৪ শিশুর মৃত্যু, আতঙ্কে স্বজনেরা

ভালুকায় টিনের চালা থেকে পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

১৭ ঘণ্টা পর চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক