হোম > সারা দেশ > ময়মনসিংহ

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে জাককানইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার রাত ১১টায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ ঘুরে এসে পুনরায় হলের সামনে সমাবেশে রূপ নেয়। সেখানে শিক্ষার্থীরা দেশব্যাপী চলমান খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাজু শেখ। তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে, যখন একজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়, অথচ রাষ্ট্র নীরব। রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় বারবার অপরাধীরা রক্ষা পায়। ইন্টেরিম সরকারের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, ‘এ ঘটনা নিছক একটি খুন নয়, এটি রাষ্ট্রীয় ব্যর্থতা। আগের ঘটনার সঠিক তদন্ত ও বিচার হলে আজ হয়তো এমন নৃশংসতা দেখতে হতো না। আমরা দল-মতনির্বিশেষে সুষ্ঠু তদন্ত ও বিচার চাই, যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।’

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি