হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে লরির চাপায় টমটমচালক নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে লরির চাপায় সাকিব মিয়া (২২) নামের এক টমটমচালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের শিবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দক্ষিণ ডলিহর এলাকার এনামুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টমটমচালক সাকিব মিয়া ভালুকা-গফরগাঁও সড়কের এক পাশে নিজস্ব পরিবহন থেকে গাছের গুঁড়ি নামাচ্ছিলেন। এ সময় ভালুকা অভিমুখী বেপরোয়া গতির একটি লরি সাকিব মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন লরিটির গতিরোধ করে চালকের সহকারীকে আটক করতে পারলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লরিসহ হেলপার রনি মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

জন্মদিন উদ্‌যাপন শেষে ফেরার পথে খুন ছাত্রলীগ কর্মী

টিকা না নেওয়া শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে

বস্তার তালি ও মই: জান হাতে নিয়ে সেতু পার

ময়মনসিংহ ডিসি অফিসে বিএনপির ২ নেতার হাতাহাতি

নান্দাইলের খারুয়া বাজারে ১৪৪ ধারা প্রত্যাহার, সংঘর্ষের ঘটনায় ৫৭০ জনের বিরুদ্ধে মামলা

বেইলি সেতু ধসে ময়মনসিংহের তারাকান্দা-ধোবাউড়া যোগাযোগ বিচ্ছিন্ন

নান্দাইলের খারুয়া বাজারে সংঘর্ষের পরদিনও ১৪৪ ধারা বহাল, গ্রেপ্তার ১

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত