হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অভিযানে ময়মনসিংহের ভালুকায় সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার পৃথক দুটি মামলায় পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে তাঁদের জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এসএনএস সিএনজি স্টেশনসংলগ্ন এলাকা থেকে ভালুকা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামি, নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. জুবায়ের হোসেন সিয়াম (২০) ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোখছেদুল আহম্মেদ সানিকে (২০) গ্রেপ্তার করা হয়। অপর দিকে ২০১৮ সালে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় হওয়া মামলার মেদুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য মো. আতিকুর রহমান খান ওরফে রিটু মেম্বারকে (৫৮) শনিবার রাতে মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে ভালুকা মডেল থানার পুলিশ। সিয়াম রিটুর ছেলে।

ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ. মালেক জানান, সন্ত্রাস ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার ওই তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির