হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈদ বাজারে ছড়াতে কারবারিদের থেকে জাল নোট সংগ্রহ করছিলেন দুই তরুণী

ময়মনসিংহ প্রতিনিধি

গ্রেপ্তার দুই তরুণী। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ৬০ হাজার টাকার জাল নোটসহ দুই তরুণীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বাজারে ছাড়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে থাকা জাল নোট কারবারিদের থেকে এসব নোট সংগ্রহ করছিলেন তাঁরা।

গ্রেপ্তার দুজন হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি এলাকার পারুল বেগম (২৮) এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল দক্ষিণপাড়া এলাকার রুবি আক্তার (২৫)। তাঁরা দুজনই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন।

আজ শুক্রবার বিকেলে জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি অসাধু চক্র জাল টাকার নোট তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দুই তরুণীর কাছ থেকে ৬০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই তরুণী স্বীকার করেছেন যে তাঁরা জাল নোট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে ছাড়ার জন্য তাঁরা দেশের বিভিন্ন এলাকা থেকে কারবারিদের থেকে জাল নোট সংগ্রহ করেছিলেন।

আব্দুল্লাহ আল মামুন আরও জানান, গ্রেপ্তার রুবি আক্তারের বিরুদ্ধে আগেও দুটি মামলা রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জে ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

বন্ধুদের আড্ডায় আর ফেরা হলো না নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদের

গফরগাঁওয়ে নদী থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

মাদক সেবনের দায়ে কারাদণ্ড, ময়মনসিংহে ছাত্রদল নেতা বহিষ্কার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড

গোপনে নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ, বহিরাগত ৬ কিশোর আটক

মৃত্যুর দেড় মাস পর সৌদিপ্রবাসীর মরদেহ দেশে, স্বজনদের আহাজারি

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড, কিশোরের ১০ বছরের কারাদণ্ড

ঘরের মেঝেতে জমা বৃষ্টির পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

৮ ঘণ্টার বৃষ্টিতে ময়মনসিংহ নগরীতে জলাবদ্ধতা, দুর্ভোগ