হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিজেকে উজাড় করে নগরবাসীর সঙ্গে থাকব: নবনির্বাচিত মেয়র টিটু

বান্দরবান, নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজার প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ইকরামুল হক টিটু। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন। আজ রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। নিজেকে উজাড় করে নগরবাসীর সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত এই মেয়র। 

ইকরামুল হক টিটু বলেন, ‘আমি নগরবাসীর প্রতি কৃতজ্ঞ। তাঁদেরই সঙ্গে দীর্ঘকালের পথচলা। তাঁদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আগামী দিনে নিজেকে উজাড় করে নগরবাসীর সঙ্গে থাকব। তাঁদের ভালোবাসার প্রতিফলন কাল ঘটেছে। আমি তাঁদের কাছে চিরঋণী। যে অবস্থায় থাকি না কেন, আমি তাঁদের জন্য কাজ করে যাব।’ 

জলাবদ্ধতা, যানজটসহ নগরীর নানাবিধ সমস্যাগুলো নিয়ে জানতে চাইলে ইকরামুল হক টিটু বলেন, ‘আমি আজ থেকে ৪ বছর ৯ মাস আগে সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিই। তখন থেকেই বড় পরিসরে কাজের সুযোগ হয়। তবে কোভিড ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে চার বছরেরও বেশি সময় কাজগুলো করতে পারিনি। এর পরেও আমাদের উন্নয়ন সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি নগরবাসীকে বলেছি, এই কাজগুলো শেষ করতে পারলে মডেল সিটি উপহার দেওয়া যাবে। আমি আবার সুযোগ পেয়েছি, কাজগুলো বাস্তবায়ন করব।’ 

রাজনৈতিক কোন্দল নিরসন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে আমরা যার যার অবস্থান থেকে প্রার্থী হয়েছি। কে বিজয়ী হব; এটা কিন্তু নিশ্চিত ছিল না। জয়-পরাজয় ভেবেই আমরা অংশগ্রহণ করেছি। গতকালের ফলাফলটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমার অবস্থান থেকে এটিকে মেনে নিতেই হবে। আমি সবাইকে আহ্বান করব যে, বিগত দিনে যেভাবে কাজ করেছি আবার পাশে থেকে কাজ করার। সাংগঠনিক অবস্থাকে সুসংগঠিত করে কাজ করব।’ 

নগরপিতা হিসেবে তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করবেন জানিয়ে টিটু বলেন, ‘যানজটকে সহনীয় মাত্রায় আনতে হবে, জলাবদ্ধতা দূর করতে হবে এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।’

ডেন্টাল চেম্বারে প্রতারণা, কোরবানির পশু বানাতে উপড়ে ফেলা হলো ছাগলের দাঁত

বড় ধরনের আর্থিক সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন সম্ভব নয়: ময়মনসিংহে আসিফ মাহমুদ

ময়মনসিংহে গাছে বাঁধা মাথাবিচ্ছিন্ন লাশের পরিচয় শনাক্ত

নান্দাইলে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১০

ময়মনসিংহে গাছে বাঁধা যুবকের মাথাবিচ্ছিন্ন লাশ

ভালুকায় শিল্পবর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

মুছে ফেলা হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের জুলাই গ্রাফিতি

অফিসকে বাসা বানিয়ে থাকছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৮ কর্মকর্তা-কর্মচারী

ত্রিশালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক লাঞ্ছিত