হোম > সারা দেশ > ময়মনসিংহ

পাওনা টাকা চাওয়ায় কলা ব্যবসায়ীকে গলা টিপে হত্যার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা ৩ হাজার টাকা চাওয়ায় শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বকুল মুন্সি নামের একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) বিকেলে মুক্তাগাছা-মধুপুরের সীমান্তবর্তী মুক্তাগাছার রসুলপুর বাজারে এই ঘটনা ঘটেছে।

নিহত শফিকুল ইসলাম শফু চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, নিহত শফিকুল ইসলাম শফু রসুলপুর বাজারের মুদিদোকানি আল আমীনের কাছে ধারের ৩ হাজার টাকা পান। বিকেলে শফিকুল সেই টাকা চাইতে গেলে আল আমীনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আল আমীন শফিকুল ইসলাম শফুকে দোকানের শাটারের সঙ্গে ধাক্কা দিয়ে দুই হাতে শক্ত করে গলা চেপে ধরেন। এতে শফিকুল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সেই হরিদাস এবার প্রতারণার মামলায় ময়মনসিংহ কারাগারে

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩, আহত ২

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহের ভালুকায় এক দিনে তিন কারখানায় ৪ শ্রমিকের মৃত্যু

ভালুকায় পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিএনপির নামে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে হুমকি-ধমকি, ভিডিও বার্তায় পাল্টা হুমকি ইউএনওর

মাদক কারবারের অভিযোগে মা-ছেলে আটক, মসজিদের মাইকে ঘোষণার পর বসতবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ময়মনসিংহে তিন ঘণ্টার ব্যবধানে আবারও ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ মেডিকেলে ১৪ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা

দলিল লেখক মিন্টু হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন