হোম > সারা দেশ > ময়মনসিংহ

দলিল লেখক মিন্টু হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

আদালতের রায়ের পর আসামিদের নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে আলোচিত দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরও ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ৩০ হাজার টাকা করে জরিমানা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। স্পেশাল জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুল মতিন, আব্দুস ছামাদ, মো. মোসারফ হোসেন মোসা, মো. মোফাজ্জল হোসেন মোসা, মো. তোফাজ্জল হোসেন তোফা, মো. নাজমুল মিয়া, মো. মোকলেছুর রহমান, মো. শাহজাহান আকন্দ, মো. আতিকুল, মো. সিদ্দিক মিয়া। এদের মাঝে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাসুদ মিয়া ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিদ্দিক মিয়া পলাতক রয়েছেন।

পিপি আকরাম হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত ১২ জনের ১০ জন উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক। ১০ আসামির উপস্থিতিতে দুইজনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট প্রতিপক্ষের হামলায় ভালুকা সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর বিচারিক প্রক্রিয়া শেষে ১২ জনের সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী এবং নিহতের স্বজনেরা। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তাঁরা।

ময়মনসিংহ: ৫ বছরেও হয়নি ড্রেনের কাজ

ঈশ্বরগঞ্জে ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

বন্ধুদের আড্ডায় আর ফেরা হলো না নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদের

গফরগাঁওয়ে নদী থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

মাদক সেবনের দায়ে কারাদণ্ড, ময়মনসিংহে ছাত্রদল নেতা বহিষ্কার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড

গোপনে নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ, বহিরাগত ৬ কিশোর আটক

মৃত্যুর দেড় মাস পর সৌদিপ্রবাসীর মরদেহ দেশে, স্বজনদের আহাজারি

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড, কিশোরের ১০ বছরের কারাদণ্ড

ঘরের মেঝেতে জমা বৃষ্টির পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু