হোম > সারা দেশ > ময়মনসিংহ

আদালতে স্বীকারোক্তি: নেশার টাকা জোগাতে গলার চেইন নিয়ে শিশুকে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

মরিয়ম আক্তার। ছবি: সংগৃহীত

‘তোরে তো আমি সব সময় খাওয়াই—অহন ঈদ উপলক্ষে তুই খাওয়াইবে, না অইলে খবর আছে। অপর বন্ধুর উত্তর—‘আমার কাছে তো টাকা নাই—কিবায় ব্যবস্থা করবাম।’ একটা পথ আছে, তোর চাচাতো বইনের (বোন) গলায় একটা রুপার চেইন আছে, হেইডা বেইচ্যা টেহা যুগাড় অইবো’—দুই বন্ধুর এসব পরামর্শের পর চার বছরের শিশু মরিয়ম আক্তারকে তুলে নিয়ে যায় তারা।

চেইন ছিনিয়ে নিলে চিৎকার করায় গলা টিপে হত্যার পর বাড়ির চুলার ভেতর লাশ গুম করার চেষ্টা করে। এ ঘটনার পর রাতেই ইয়াসিন (১৫) ও আকাশ (১৬) নামে দুই বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ শুক্রবার সকালে দুজনকেই ময়মনসিংহ আদালতে হাজির করলে সেখানে তারা হত্যার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

নিহত শিশুর নাম মরিয়ম আক্তার (৪)। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১টা থেকে মরিয়মকে পাওয়া যাচ্ছিল না। তাকে না পেয়ে পরিবারের লোকজন দিনভর হন্যে হয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। এ অবস্থায় ইফতারের আগমুহূর্তে এক প্রতিবেশীর বাড়ির রান্নাঘরের চুলার ভেতরে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় নিহত শিশুর সম্পর্কে চাচাতো ভাই সাদ্দাম হোসেনের ছেলে ইয়াসিন ও ফজলুল হকের ছেলে আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই দুই ‘কিশোর নেশাগ্রস্ত’। দুই পরিবারের লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। নেশার টাকা জোগাতে সমাজে এহেন কোনো কাজ নেই যে তারা করে না। এ নিয়ে বেশ কয়েকবার সালিস-দরবারও হয়েছে। ঈদ উপলক্ষে নেশার টাকা জোগাতে মরিয়া হয়ে উঠে দুই বন্ধু। শেষমেশ শিশুটির গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে।

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, দুজনকে গ্রেপ্তারের পর ইয়াসিনের স্বীকারোক্তিতে জানা যায় আঠারবাড়ি বাজারে ‘আইহিন জুয়েলার্সে’ ১ হাজার ২০০ টাকায় বিক্রি করে রুপার চেইনটি। পরে সেখান থেকে চেইন উদ্ধার করা হয়। এরপর আজ শুক্রবার গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে হাজির করলে দুজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দেয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে নিহত শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যানকে চাপা দিল বাস, নারীসহ নিহত ২

জামালপুরে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু

চার বছরের শিশুর লাশ মিলল প্রতিবেশীর চুলায়

চলন্ত ট্রেনে শিশুর জন্ম

ভালুকায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করে ৪ আসামির জবানবন্দি

হালুয়াঘাটে বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা সরকারি চাল জব্দ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের মামুন মারা গেছেন

ময়মনসিংহে ঈদুল ফিতরের জামাত কখন কোথায়

ময়মনসিংহে ছাদ থেকে পড়ে জাককানইবি ছাত্রীর মৃত্যু

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু