হোম > সারা দেশ > ময়মনসিংহ

গুম-খুন-নির্যাতনের ৩ শতাধিক ছবি নিয়ে ‘ফ‍্যাসিস্ট প্রদর্শনী’

ময়মনসিংহ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের আমলে নানা অপকর্ম, গুম, খুন ও নির্মম নির্যাতনের তিন শতাধিক আলোকচিত্র নিয়ে ‘ফ‍্যাসিস্ট প্রদর্শনী’ করেছে সচেতন নাগরিক সমাজ। এ সময় প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে ফ‍্যাসিস্ট দোসরদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়। 

আজ শনিবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরের রামবাবু সড়কে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

আওয়ামী লীগ সরকার পতনের দুই মাস উপলক্ষে সচেতন নাগরিক সমাজের ব‍্যানারে আয়োজিত এই প্রদর্শনীতে জুলাই গণ–অভ‍্যুত্থানে মানুষ হত‍্যাসহ পৈশাচিক নির্যাতনের চিত্র প্রদর্শনী করা হয়। 

প্রদর্শনীতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ব‍্যবসায়ী, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন। এতে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, এ কে এম মাহাবুবুল আলম, বিএনপি সদস্য শরাফ উদ্দিন কোহিনুর, হেলাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. নূরুল হক, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন। 

আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, কথাশিল্পী সালিম হাসান, কবি এহসান হাবীব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরু, আমিনুল ইসলাম ফয়সাল, সোহেল খান, জিএস মাহাবুব, জেলা ছাত্রদল সভাপতি নিহাদ সালমান ডুনন, রায়হান শরীফ হলুদ, প্রভাষক সাঈদ ইসলাম, প্রকৌশলী জহিরুল হাসান, ব‍্যবসায়ী নেতা তৌহিদুজ্জামান ছোটন। 

এদিকে ফ‍্যাসিস্ট প্রদর্শনীতে স্থানীয় প্রশাসনের প্রতি ১০ দফা দাবি জানান আয়োজকেরা। 

দাবিগুলো হলো—ছাত্র আন্দোলনে সাগর হ‍ত‍্যাকারীদের গ্রেপ্তার, প্রশাসনে আওয়ামী দোসরদের অপসারণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ, সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেপ্তার, যানজট নিরসন, ব্রহ্মপুত্র খননের নামে লুটপাট বন্ধ, বালুদস‍্যুদের গ্রেপ্তার, মাদক কারবারি ও ছিনতাইকারীদের কঠোর হস্তে দমন, অপরিকল্পিত নগরায়ণ বন্ধ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে সিন্ডিকেট মুক্ত করা।

মৃত্যুর দেড় মাস পর সৌদিপ্রবাসীর মরদেহ দেশে, স্বজনদের আহাজারি

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড, কিশোরের ১০ বছরের কারাদণ্ড

ঘরের মেঝেতে জমা বৃষ্টির পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

৮ ঘণ্টার বৃষ্টিতে ময়মনসিংহ নগরীতে জলাবদ্ধতা, দুর্ভোগ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাংবাদিক কামাল

হালুয়াঘাটে ২০ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, অর্থদণ্ড-জেল

দুর্নীতির অভিযোগে কলেজের আওয়ামীপন্থী অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত

মাকে ধর্ষণের অভিযোগে যুবককে হত্যা: তিন ছেলে রিমান্ডে, একজন কারাগারে

শ্লীলতাহানির ঘটনায় প্রতিশোধপরায়ণ হয়ে রুবেলকে গলা কেটে হত্যা করা হয়: পিবিআই

ময়মনসিংহে ছুরিকাঘাতে বিজিবি সদস্যের বাবা নিহত