হোম > সারা দেশ > ময়মনসিংহ

শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি

জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সংলগ্ন এলাকায় শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। দুই ঘন্টা পরে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন বিষয়টি দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

জানা যায়, বাস টার্মিনালের ভেতরে একটি চক্র অবৈধভাবে অন্তত শতাধিক দোকান নির্মাণ করে জায়গা দখল করে রেখেছিল। এছাড়া মাসকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেও বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। এ অবস্থায় প্রশাননের পক্ষ থেকে আজ সকাল সাড়ে ১১টার দিকে নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে খননযন্ত্র ব্যবহার করে কংক্রিটের অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের সাবেক সহ-সভাপতি জুলহাস উদ্দিন বলেন, "কোন নোটিশ ছাড়াই আমাদের সমিতির কার্যালয়ের একাংশ গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। এর প্রতিবাদে আমরা ঢাকা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করি। পরে মসিক প্রশাসক বিষয়টি দেখার আশ্বাস দিলে আমরা অবরোধ তুলে নেই।"

জেলা ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মওলা বলেন, "অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫টার দিকে সড়ক অবরোধ তুলে নিয়েছে। যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, "বাসস্ট্যান্ডে বাস রাখার জায়গা না থাকলেও ভেতরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র নেই। তাই সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।"

ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির-সম্পাদকসহ তিনজনের জামিন নামঞ্জুর

হালুয়াঘাটে ১৩ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষার্থীকে শোকজ

ফোন করে ডেকে নেওয়ার পর নিখোঁজ শিক্ষার্থীর ৫ মাসেও মেলেনি সন্ধান

আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ পালানো আসামি ফের গ্রেপ্তার

পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘সবজি কিনলেও ভালো হতো’, সেই ২০ টাকার টিকিটেই ৩০ লাখের স্বপ্ন

পানির চাপে সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ

সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু, তদন্ত কমিটি

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের লাশ ৩ দিন পর উদ্ধার