হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, আহত ৭

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে। এতে নারী-পুরুষসহ সাতজন আহত হয়েছেন। উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ফ্লাইওভার সেতুর ওপর মাওয়ামুখী এক্সপ্রেসওয়েতে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, জরুরি প্রয়োজনে রাস্তার পাশে থামানো একটি মাইক্রোবাসকে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা নারী-পুরুষ মিলিয়ে সাতজন আহত হন। তাঁরা সবাই নিকটাত্মীয় এবং ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

দেওয়ান আজাদ হোসেন আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সিরাজদিখানে কলেজছাত্রীর গোসলের দৃশ্য ভিডিও ধারণ, যুবক আটক

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় চালক নিহত, আহত ৩

পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু

পল্লবীতে হত্যাকাণ্ডের শিকার শিশুটির কবর জিয়ারতে কান্নার রোল

মুন্সিগঞ্জে যুবককে গাছে বেঁধে ২ পায়ের রগ কাটার অভিযোগ

পল্লবীতে হত্যার শিকার শিশুর মুন্সিগঞ্জে দাফন

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে তরুণের কারাদণ্ড

সিরাজদিখানে ছেলের সঙ্গে অভিমান করে বিষপানে বৃদ্ধার মৃত্যু

গজারিয়ায় মায়ের বাড়িতে সমাহিত হলেন কারিনা কায়সার

সিরাজদিখানে শিশুকে ধর্ষণের পর হত্যা: আদালতে সৎমামার স্বীকারোক্তি