হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৫ কেজি গাঁজাসহ মো. সুমন নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৫ কেজি গাঁজাসহ মো. সুমন (২৩) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক সুমন আদারিয়াতলা এলাকার আব্দুল কাদিরের ছেলে।

মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক বলেন, ‘অভিযানকালে সুমনের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই বছরের শিশুর মৃত্যু ঘিরে রহস্য

মুন্সিগঞ্জে ইশরাক: মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

সিরাজদিখানে অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম চালানোয় ১ জনের কারাদণ্ড

মুন্সিগঞ্জে ৩ হাউজিং প্রতিষ্ঠানে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

শিশুর শ্লীলতাহানির অভিযোগে টঙ্গিবাড়ীতে গ্রেপ্তার ১

গজারিয়ায় ওজনে কম ও দইয়ের পাত্রে মেয়াদ উল্লেখ না থাকায় জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে: ময়লাবাহী গাড়ি-মিনি পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ

টঙ্গিবাড়ীতে জব্দ করা ফসলি জমির মাটি আগের স্থানে ফিরিয়ে দিল প্রশাসন

লৌহজংয়ে ১০০০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ কারবারি আটক