হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে ইশরাক: মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: আজকের পত্রিকা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করে সেখানে স্মৃতিস্তম্ভ বা স্মৃতিচিহ্ন নির্মাণ এবং সংশ্লিষ্ট ইতিহাস নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

আজ শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ফুলহার গ্রামের ধরলেশ্বরী নদীর তীরবর্তী মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘সৈয়দপুর গ্রামে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের তিনটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এসব স্থানের পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণ, নথিভুক্তকরণ এবং স্মৃতিচিহ্ন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে মন্ত্রণালয়।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, এমনকি ২০২৪-এর রক্তাক্ত গণ-অভ্যুত্থানও মুক্তিযুদ্ধের মূল আদর্শকে ধারণ করেই পরিচালিত হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূম্পা ঘোষ, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসায় মধুপুরের পীর আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সিরাজদিখানে অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম চালানোয় ১ জনের কারাদণ্ড

মুন্সিগঞ্জে ৩ হাউজিং প্রতিষ্ঠানে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

শিশুর শ্লীলতাহানির অভিযোগে টঙ্গিবাড়ীতে গ্রেপ্তার ১

গজারিয়ায় ওজনে কম ও দইয়ের পাত্রে মেয়াদ উল্লেখ না থাকায় জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে: ময়লাবাহী গাড়ি-মিনি পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ

টঙ্গিবাড়ীতে জব্দ করা ফসলি জমির মাটি আগের স্থানে ফিরিয়ে দিল প্রশাসন

লৌহজংয়ে ১০০০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ কারবারি আটক

টঙ্গিবাড়ীতে বিদেশি কসমেটিকস বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে অপহরণচেষ্টা, দুই ব্যক্তি আটক