হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কনকসার-সংলগ্ন পদ্মা নদীর খেয়াঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জাহাঙ্গীর হোসেন আরও জানান, এ ঘটনায় লৌহজং থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে রেস্তোরাঁকে জরিমানা

চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজদিখানে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই বছরের শিশুর মৃত্যু ঘিরে রহস্য

মুন্সিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

মুন্সিগঞ্জে ইশরাক: মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

সিরাজদিখানে অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম চালানোয় ১ জনের কারাদণ্ড

মুন্সিগঞ্জে ৩ হাউজিং প্রতিষ্ঠানে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

শিশুর শ্লীলতাহানির অভিযোগে টঙ্গিবাড়ীতে গ্রেপ্তার ১

গজারিয়ায় ওজনে কম ও দইয়ের পাত্রে মেয়াদ উল্লেখ না থাকায় জরিমানা