হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

দুর্ঘটনার পর সড়কে দাঁড়িয়ে থাকা গাড়ি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিকল একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় চালক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে প্রায় তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজট ও ধীরগতির সৃষ্টি হয়।

আহত মোটরসাইকেলচালকের নাম টুটুল (৩৮)। তিনি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তিনি আদমজী ইপিজেডে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁও থেকে শ্রীনগরগামী একটি পণ্যবাহী ট্রাক নিমতলা এলাকায় পৌঁছালে হঠাৎ টায়ার ফেটে বিকল হয়ে সড়কের ওপর দাঁড়িয়ে পড়ে।

এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক টুটুল ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল জানান, বিকল ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে থানায় নেওয়া হয়েছে এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। সড়কের যানজট নিরসনে কাজ চলছে এবং দ্রুত চলাচল স্বাভাবিক করা হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা বাসের পেছনে হানিফের ধাক্কা, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত কয়েকজন

অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

শ্রীনগরে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজদিখানে ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

মুন্সিগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ক্ষতিগ্রস্ত ১০ বৈদ্যুতিক মিটার