হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের চাকায় পিষ্ট হয়ে চালকের সহকারী নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে দুলাল (২৫) নামের একই গাড়ির চালকের সহকারী নিহত হয়েছেন। উপজেলার শেষ সীমান্তে ধলেশ্বরী টোল প্লাজায় গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। টোল পরিশোধের আগমুহূর্তে বাসটি থামানো সম্ভব না হওয়ায় বাসের চালকের সহকারী দুলাল দ্রুত বাসটির চাকার নিচে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় বাসের চাকা তাঁর ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মুহাম্মদ সফিকুল ইসলাম আরও জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হয়েছেন এবং দুর্ঘটনার পরও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

‘পালিয়ে যাবে না বলে যে পালায়, আসি আসি বলে সে কোনো দিন আসবে না’

চাপা দেওয়ার পর ট্রাকে তুলে নিয়ে রাস্তার পাশে লাশ ফেলে দেন চালক

সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মুন্সিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১২

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছ ভেঙে পড়ল অ্যাম্বুলেন্সের ওপর, কয়েক ঘণ্টা বন্ধ সড়ক

মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ভাঙনকবলিত কান্দারবাড়ি পরিদর্শনে এমপি আজাদ, নদীভাঙন রোধ ও দিঘীরপাড় সেতুর আশ্বাস

ইছামতী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্রীনগরে রেললাইনের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার