হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

১৫ ঘণ্টা পর ফুলদী নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

শিশু মো. আবু বক্কর সিদ্দিকী রাফির

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাত বছর বয়সী শিশু মো. আবু বক্কর সিদ্দিকী রাফির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর আজ রোববার সকালে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

নিহত রাফি নড়াইল জেলার বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে। খায়রুল ইসলাম গজারিয়ায় ভাড়া বাসায় থেকে চায়ের দোকান পরিচালনা করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে গজারিয়ার মধ্য ভাটের চর এলাকায় পাঁচ বন্ধু মিলে ফুলদী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে তলিয়ে যায় রাফি।

খবর পেয়ে বেলা ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি বিশেষ ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। রাত পর্যন্ত অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

আজ রোববার সকাল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগেই ফুলদী নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন শিশুটির মরদেহ উদ্ধারের খবর দেওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।

গজারিয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

মুন্সিগঞ্জে মধ্যবয়সীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা বাসের পেছনে হানিফের ধাক্কা, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত কয়েকজন

অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

শ্রীনগরে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা