হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

টঙ্গিবাড়ীতে বিদেশি কসমেটিকস বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী বাজারে বিদেশি কসমেটিকস বিক্রির ক্ষেত্রে পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ না থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী বাজারের মাঝি মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযান চলাকালে একটি কোরীয় বিউটি শপে বিভিন্ন ধরনের বিদেশি প্রসাধন সামগ্রী বিক্রি হতে দেখা যায়। তবে পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য উল্লেখ ছিল না।

এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক অর্ণব ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে কে বিউটি ব্র্যান্ড নামের আরেকটি দোকানেও একই ধরনের অনিয়ম পাওয়া যায়। সেখানে বিক্রীত বিদেশি কসমেটিকসের মোড়কেও আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য অনুপস্থিত ছিল। এ কারণে দোকানটির ব্যবস্থাপক শান্ত শিকদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাঁকে সহযোগিতা করেন টঙ্গিবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টঙ্গিবাড়ী থানা-পুলিশের একটি দল।

লৌহজংয়ে ১০০০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ কারবারি আটক

খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে অপহরণচেষ্টা, দুই ব্যক্তি আটক

সন্তানদের ওপর ক্ষোভ: ৮০ বছরের বৃদ্ধের গোপনে বিয়ে, জমি বিক্রি করে থাকছেন ঢাকায়

মুন্সিগঞ্জে বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সিরাজদিখানে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আমদানিকারকের নাম-সিল ছাড়াই বিক্রি হচ্ছে ‘বিদেশি’ প্রসাধনসামগ্রী

ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত নয়ন ফকিরের মরদেহ দেশে, মুন্সিগঞ্জে দাফন সম্পন্ন

মুন্সিগঞ্জে আন্তজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, গরু উদ্ধার

কলেজের লিফটে আটকা মা ও শিশু, ডাকতে হলো ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা