হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে শিশুকে ধর্ষণের পর হত্যা: আদালতে সৎমামার স্বীকারোক্তি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

অভিযুক্ত রাজা হাওলাদার। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত সৎমামা রাজা হাওলাদার (৫০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার (১৭ মে) দুপুরে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুরদানা রহমানের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত রাজা হাওলাদার খুলনা জেলার রূপসা থানার মোড়লগঞ্জ গ্রামের মৃত আকুব্বর হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘ ছয় বছর ধরে সিরাজদিখান উপজেলায় ওই শিশুর পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে নিজ ঘরের খাটের ওপর শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনেরা পুলিশে খবর দেন। খবর পেয়ে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ সময় সন্দেহভাজন হিসেবে রাজা হাওলাদারকে আটক করা হয়। পরে একই রাতে শিশুটির মা নাজমা বেগম বাদী হয়ে রাজা হাওলাদারের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা করেন।

সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলী জানান, প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়।

কোর্ট পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা জানান, আজ বেলা ২টার দিকে রাজা হাওলাদারকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। বিচারক জবানবন্দি রেকর্ড করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা বাসের পেছনে হানিফের ধাক্কা, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত কয়েকজন

অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

শ্রীনগরে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজদিখানে ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

মুন্সিগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ক্ষতিগ্রস্ত ১০ বৈদ্যুতিক মিটার