হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ভাঙনকবলিত কান্দারবাড়ি পরিদর্শনে এমপি আজাদ, নদীভাঙন রোধ ও দিঘীরপাড় সেতুর আশ্বাস

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

নদীভাঙনকবলিত স্থান পরিদর্শন করলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কান্দারবাড়ি নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। আজ শনিবার দুপুর ২টায় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নদীভাঙন রোধ ও দিঘীরপাড় সেতু নির্মাণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে নদীভাঙন রোধ এবং দিঘীরপাড় সেতু নির্মাণের দাবিতে গণস্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি এমপি আব্দুস সালাম আজাদের হাতে তুলে দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পদ্মা নদীর অব্যাহত ভাঙনে কান্দারবাড়িসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে রয়েছে। প্রতি বর্ষা মৌসুমে নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। ইতিমধ্যে বহু পরিবারের বসতভিটা, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। দ্রুত টেকসই নদীশাসনের ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী দীর্ঘদিন ধরে দিঘীরপাড়ে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। স্থানীয়দের ভাষ্যমতে, সেতুর অভাবে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে যোগাযোগব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়ে।

স্থানীয়দের মতে, একটি সেতু নির্মিত হলে টঙ্গীবাড়ির বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

এমপি আব্দুস সালাম আজাদ এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

তিনি বলেন, ‘মানুষের কষ্ট আমি নিজের চোখে দেখেছি। নদীভাঙন রোধে দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে। একই সঙ্গে দিঘীরপাড় সেতু নির্মাণের বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে আমি আন্তরিকভাবে কাজ করব।'

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিখন খান, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।

ইছামতী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্রীনগরে রেললাইনের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় ব্যবসায়ী খুন, ৫২ দিন পর লাশ উদ্ধার

সিরাজদিখানে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার

আত্মীয়ের রান্নাঘরের মাটির ১০ ফুট নিচে বৃদ্ধের মরদেহ

সিরাজদিখানে অনুমোদনহীন আবাসন প্রকল্পকে জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

মুন্সিগঞ্জে অপহৃত যুবক ঢাকা থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা