হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে শতবর্ষী নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী, উদ্ধারে বরাদ্দ ও উচ্ছেদের ঘোষণা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বিনোদপুর এলাকায় দখল-দূষণে হারিয়ে যাওয়া নয়নের খাল পরিদর্শন করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার বিনোদপুর এলাকায় দখল-দূষণে হারিয়ে যাওয়া শতবর্ষী নয়নের খাল পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তিনি খালটি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, নয়নের খাল উদ্ধারে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, নয়নের খাল উদ্ধারে ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের সব খালের খননকাজ পর্যায়ক্রমে শুরু করা হবে।

প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানসহ অন্যরা।

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আমরা মিডিয়ার মাধ্যমে এবং সংসদ সদস্য রতনের মাধ্যমে জানতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে এই খাল জরুরিভাবে খনন করা প্রয়োজন। কারণ, এখানে অনেক ময়লা, দুর্গন্ধ। অথচ একসময় এই খালে বড় বড় নৌযান চলত। তখন একটা প্রাণবন্ত খাল ছিল।’

মীর শাহে আলম আরও বলেন, ‘এখানে অনেক অবৈধ দখলদার রয়েছে। অবৈধ দখলদারদের ব্যাপারে স্থানীয় প্রশাসন তালিকা নির্ধারণ করেছে। এই খাল পুনঃখনন ও সংস্কার চলবে। অবৈধ উচ্ছেদও চলবে এবং আজ থেকেই শুরু হবে এটি।’

খাল নিয়ে পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এই খালের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি। সংসদ সদস্যের পরামর্শে খালের দুই পাশে রিটেইনিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে দিয়ে সৌন্দর্য বর্ধন করা যায়। সেই সঙ্গে সারা বছর এই খালের পানির প্রবাহ ঠিক রাখা যায়।’

সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ট্রাক জব্দ

মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

সিরাজদিখানে স্বপ্নলোক হাউজিংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মানববন্ধন

সিরাজদিখানে মাইক্রোবাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন