হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে মাইক্রোবাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আজ দুপুর ১২টার দিকে সিরাজদিখানের কুসুমপুর গ্রামের বউবাজার এলাকায় মাইক্রোবাসটি খাদে পড়ে। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খাদে পড়ে মমতাজ বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিবাড়ী উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। পথে কুসুমপুর গ্রামের বউবাজার এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানিতে পড়ে যায়।

দুর্ঘটনায় চালকসহ মাইক্রোবাসের ১১ যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহত মমতাজ বেগম মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী জানান, দুর্ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে এক নারী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. আরিফ আনোয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি দল। সেখানে গিয়ে দেখা যায়, স্থানীয়রা ইতিমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজ শুরু করেছেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার কার্যক্রমে অংশ নেন। মাইক্রোবাসে চালকসহ মোট ১১ জন ছিলেন। সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হাসপাতালে নেওয়ার পর এক নারীর মৃত্যু হয়।

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫