হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু তালেব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বেজগাঁও স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আবু তালেব নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কান্দাপাড়া গ্রামের মৃত রেসমত আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের বেজগাঁও বাস স্ট্যান্ডে ‘গাংচিল পরিবহন’ নামে একটি বাস যাত্রী ওঠানোর জন্য হঠাৎ পার্কিং করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক ওই বাসের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনগর থানা–পুলিশ ঘটনাস্থলে এসে সড়কের যানচলাচল স্বাভাবিক করে। পরে হাসাড়া হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ও মোটরসাইকেল তাদের হেফাজতে নিয়ে যায়। 

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড