হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

পুলিশের কাজে বাধা ও বিশৃঙ্খলার চেষ্টায় সমন্বয়কসহ গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পুলিশের কাজে বাধা ও বিশৃঙ্খলার চেষ্টায় এনসিপির সমন্বয়ক পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ২। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী এক ব্যক্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পূর্ব রাজদিয়া (বাগানবাড়ী) গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে ইয়ামিন শেখ (২৭) এবং একই গ্রামের মো. বাদশা শেখের ছেলে মো. হোসেন শেখ (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় ইয়ামিন শেখ নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশের কাজে বাধা দেন। এ সময় তিনি লোকজন জড়ো করে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টির চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দণ্ডবিধির ১৫১ ধারায় ইয়ামিন শেখ ও তাঁর সহযোগী হোসেন শেখকে গ্রেপ্তার করে।

সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ বলেন, ‘ইয়ামিন শেখ ২০২৪ সালের ছাত্র আন্দোলনে জড়িত ছিলেন বলে জানা যায়। তবে বর্তমানে তিনি কোনো পদে আছেন কিনা, তা নিশ্চিত নই।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক জাকারিয়া আহমেদ সাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, মাদকবিরোধী অভিযানে বাধা প্রদান ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

সিরাজদিখানে কলেজছাত্রীর গোসলের দৃশ্য ভিডিও ধারণ, যুবক আটক

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় চালক নিহত, আহত ৩

পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু

পল্লবীতে হত্যাকাণ্ডের শিকার শিশুটির কবর জিয়ারতে কান্নার রোল

মুন্সিগঞ্জে যুবককে গাছে বেঁধে ২ পায়ের রগ কাটার অভিযোগ

পল্লবীতে হত্যার শিকার শিশুর মুন্সিগঞ্জে দাফন

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে তরুণের কারাদণ্ড

সিরাজদিখানে ছেলের সঙ্গে অভিমান করে বিষপানে বৃদ্ধার মৃত্যু

গজারিয়ায় মায়ের বাড়িতে সমাহিত হলেন কারিনা কায়সার

সিরাজদিখানে শিশুকে ধর্ষণের পর হত্যা: আদালতে সৎমামার স্বীকারোক্তি