হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

পুলিশ–সাংবাদিক পেটানো ইউপি চেয়ারম্যান মিঠু গ্রেপ্তার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, ‘রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে মনিরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গজারিয়া থানায় নিয়ে আসা হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।’ 

বিষয়টি নিয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ‘দুটি মামলারই এক নম্বর আসামি ইউপি চেয়ারম্যান মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’ 

এদিকে ইউপি চেয়ারম্যান মিঠুর নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে আজ শনিবার সকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। 

উল্লেখ্য, গত বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর নেতৃত্বে দুই দফা পুলিশের ওপর হামলা ও একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। 

এদিকে পুলিশকে মারধরের ছবি তুলতে গেলে হামলার শিকার হন দৈনিক মানবজমিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি গুলজার হোসেন। মিঠুর সমর্থকের মাধ্যমে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। 

 এ ঘটনায় পুলিশ ও আহত সাংবাদিক গুলজার হোসেন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে গজারিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড