হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আবু সাঈদ। ছবি সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদকে বিস্ফোরণ-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার রশুনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অ্যাডভোকেট আবু সাঈদ উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের মো. বোরহান উদ্দিন বেপারীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২৫ সালের ১২ এপ্রিল মুন্সিগঞ্জ সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরণ-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি অ্যাডভোকেট আবু সাঈদ। ওই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

মুন্সিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১২

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছ ভেঙে পড়ল অ্যাম্বুলেন্সের ওপর, কয়েক ঘণ্টা বন্ধ সড়ক

মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ভাঙনকবলিত কান্দারবাড়ি পরিদর্শনে এমপি আজাদ, নদীভাঙন রোধ ও দিঘীরপাড় সেতুর আশ্বাস

ইছামতী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্রীনগরে রেললাইনের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় ব্যবসায়ী খুন, ৫২ দিন পর লাশ উদ্ধার

সিরাজদিখানে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার

আত্মীয়ের রান্নাঘরের মাটির ১০ ফুট নিচে বৃদ্ধের মরদেহ