হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

টঙ্গিবাড়ীতে সড়ক আরসিসিকরণ ও নবকিরণ ক্লাবের উদ্বোধন

 টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

আজ বেলা ১১টার দিকে সড়কের আরসিসিকরণ কাজের উদ্বোধন করেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদ থেকে ভাওয়ালপাড়া অভিমুখী সড়কের আরসিসিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নবকিরণ ক্লাবেরও উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে ফিতা কেটে সড়কের আরসিসিকরণ কাজের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। পরে তিনি ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নবকিরণ ক্লাবের উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক এবং উপজেলা বিএনপির সহসভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব মো. শহীদ মজুমদার, ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু, সাধারণ সম্পাদক মনির হোসেন শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি মো. মাসুম, দপ্তর সম্পাদক হোসেন হাওলাদার, রিপোর্টার ইউনিটির সভাপতি মো. জসিম শেখ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাকসুদুর রহমান শরীফ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাসিবুল হায়দার রনি এবং ইউপি সদস্য মোস্তফা সরদার, সামসুল হক দেওয়ান ও আবু সাঈদ কবিরাজ।

এ সময় সংরক্ষিত নারী ইউপি সদস্য রাশেদা আক্তার কাকলি, জেসমিন সুইটি ও পারুলি আক্তার এবং ধীপুর ইউনিয়ন যুবদল নেতা মো. শাহীন শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।