হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

মাওয়া যাওয়ার পথে এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহী নিহত। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) এবং জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তাঁদের উভয়ের বাড়ি রাজধানী ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার ভোর ৩টা ৪ মিনিটে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকায় একটি অজ্ঞাতনামা গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিতে ওই দুজনই ছিলেন। তাঁরা ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।