হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ছবি: পিক্সাবে

মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজং উপজেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার লৌহজং উপজেলার মাওয়ার পদ্মা সেতু এলাকা থেকে শ্রীনগর উপজেলার বাঘরা এলাকা সংলগ্ন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করে ওই দুই উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও পাঁচ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু ও শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান।

এ সময় লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মালেক খসরু খান, মাওয়া কোস্টগার্ডের সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

‘পারিবারিক অশান্তির’ কারণে বাড়ি থেকে পালিয়ে কক্সবাজারে স্কুল-মাদ্রাসার ৩ শিক্ষার্থী

১৫ ঘণ্টা পর ফুলদী নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ

গজারিয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

মুন্সিগঞ্জে মধ্যবয়সীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা