হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

চট্টগ্রামমুখী লেনের গজারিয়া উপজেলার বাউশিয়া পয়েন্ট থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত যানজট। ছবি: আজকের পত্রিকা

পণ্যবাহী ট্রাক উল্টে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। শনিবার (৯ মে) ভোর থেকে ওই মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের গজারিয়া উপজেলার বাউশিয়া পয়েন্ট থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। এতে দীর্ঘ সময় ধরে দূরপাল্লার যানবাহন যানজটে আটকে আছে। বিড়ম্বনায় পড়েন চট্টগ্রাম ও কুমিল্লাগামী গাড়ির চালক ও যাত্রীরা।

এ বিষয়ে মুন্সিগঞ্জ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, শনিবার ভোরে চট্টগ্রামমুখী লেনের ভিটিকান্দি এলাকায় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ট্রাকে থাকা পণ্য মহাসড়কে ছড়িয়ে পড়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ কারণে যান চলাচল বিঘ্নিত হয়ে ভবেরচর থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত যানজট তৈরি হয়েছে। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে পণ্য অপসারণ ও দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। ইতিমধ্যেই মহাসড়ক থেকে পণ্য ও ট্রাক সরিয়ে নেওয়ার কাজ প্রায় শেষের দিকে। কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি।

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

মুন্সিগঞ্জে সোহেল হত্যার রহস্য উদ্‌ঘাটন, স্ত্রীর সাবেক স্বামী গ্রেপ্তার

ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১

টঙ্গিবাড়ীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা: সড়ক পরিবহনমন্ত্রী

আমরা সামগ্রিকভাবে কাজ করছি, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়: মির্জা ফখরুল

ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

মুন্সিগঞ্জে শতবর্ষী নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী, উদ্ধারে বরাদ্দ ও উচ্ছেদের ঘোষণা

সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ট্রাক জব্দ