হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে ভোরে একটি টিনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘর ও ঘরের আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের বসতঘরগুলো। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ঘরটি ওই এলাকার মৃত খালেক ব্যাপারীর স্ত্রী সালমা বেগমের।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: আজকের পত্রিকা

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রুদ্রপাড়া জামে মসজিদসংলগ্ন সালমা বেগমের টিন ও কাঠ দিয়ে নির্মিত বসতঘরে হঠাৎ আগুন লাগে। কাঠের অংশ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

‘পারিবারিক অশান্তির’ কারণে বাড়ি থেকে পালিয়ে কক্সবাজারে স্কুল-মাদ্রাসার ৩ শিক্ষার্থী

১৫ ঘণ্টা পর ফুলদী নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ

গজারিয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

মুন্সিগঞ্জে মধ্যবয়সীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম