হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নিযুক্ত হলেন মুন্সিগঞ্জের সন্তান পারভেজ

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রথম বাংলাদেশি-আমেরিকান সদস্য (কাউন্সিলম্যান) হিসেবে নিযুক্ত হয়েছেন পারভেজ রহমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোর অন্তর্গত চিকটোনাগা টাউন কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেম্বার বা কাউন্সিলম্যান নিযুক্ত হয়েছেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর সন্তান পারভেজ রহমান।

পারভেজ রহমান টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

আজ মঙ্গলবার পারভেজ রহমানের বাবা আতাউর রহমান জানান, গত ২৫ আগস্ট দলীয়ভাবে ৪-২ ভোটের মাধ্যমে পারভেজের নিয়োগ চূড়ান্ত হয়।

সাবেক ডেমোক্র্যাট কাউন্সিল সদস্য স্টিফেন নোইকির পদত্যাগের পর শূন্য হওয়া আসনে পারভেজ রহমানকে স্থলাভিষিক্ত করা হয়েছে।

রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি পারভেজ রহমান প্রিন্সিপাল ফিন্যান্স বিজনেস পার্টনার হিসেবে কর্মরত রয়েছেন।

পারভেজ ২০২৬ সালের শেষ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। নভেম্বর মাসে আসনটিতে স্থায়ী প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হবে।