হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ৪

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দেওয়ার ঘটনায় দুই নারীসহ চারজন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি সেনানিবাস এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহতরা হলেন, ভাঙ্গা নাজিরপুরের মজিবর মাতবরের স্ত্রী জাহানারা বেগম (৬০), শরীয়তপুরের কদম আলীর স্ত্রী ফুলমালা বেগম (৫৫)। বাকি দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, দোগাছি এলাকায় মহাসড়কে ওজন মাপার স্কেল টোলের সামনে মাওয়াগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যানের পেছনে ইলিশ পরিবহনের যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসের দুই নারী যাত্রীসহ চারজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় বাসটির সামন দিকটা দুমড়ে মুচড়ে যায়। 

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুই নারীর অবস্থা গুরুতর। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকা জানান, গুরুতর দুজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে (নিটোর) পাঠানো হয়েছে। 

এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড