হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি

শহরের কুদরতউল্লা রোড এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মৌলভীবাজার শহরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৬০ কেজি পলিথিন।

আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে শহরের কুদরতউল্লা রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

পরিবেশ সংরক্ষণ আইনে আল-আমিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

একই আইনে মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি থেকে ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কমলগঞ্জে মসজিদের দানবাক্সসহ এক রাতে ৭ দোকানে চুরি

শ্রীমঙ্গলে লোকালয়ে অজগর ও বিপন্ন শঙ্খিনী সাপ উদ্ধার

ট্রেনের ছাদ থেকে যুবককে বনে ফেলে দিল দুর্বৃত্তরা

জুড়ী ও বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল ৫২ বিজিবি

ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব

নিখোঁজের একদিন পর উদ্ধার, চিকিৎসাধীন প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের

বিএনপির অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনে বসানো হয়েছে: জামায়াত আমির

সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির

পশুর হাটে লাখে ৫ হাজার টাকা হাসিল, তদারকি নেই প্রশাসনের

মৌলভীবাজার: লাউয়াছড়ায় পর্যটকের ভিড়