হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে উদ্ধার হলো বিশাল অজগর

মৌলভীবাজার প্রতিনিধি

শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিং থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার পাচাউন এলাকার বাসিন্দা খলিল মিয়ার বাড়ি থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

জানা যায়, সকালে ঘুম থেকে উঠে খলিল মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা ঘরের সিলিংয়ের বাঁশের ওপর বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। হঠাৎ ঘরের ভেতরে এত বড় সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বাড়িতে ভিড় জমায়।

একপর্যায়ে উত্তেজিত কয়েকজন গ্রামবাসী সাপটিকে পিটিয়ে মারার প্রস্তুতি নেন। তবে স্থানীয় এক সচেতন ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।

পরে তাঁরা উপস্থিত জনতাকে শান্ত করে অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে কোনো ধরনের আঘাত ছাড়াই উদ্ধার করেন।

শ্রীমঙ্গল রেঞ্জ বন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া অজগরটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারে বন্যায় প্রায় ৪ হাজার ঘর ক্ষতিগ্রস্ত

নদ পারাপারের সময় নিখোঁজ কৃষক, চার দিন পর মরদেহ উদ্ধার

কমলগঞ্জে বন্যাকবলিতদের মাঝে বিমানবাহিনীর ত্রাণসামগ্রি বিতরণ

বন্যায় মৌলভীবাজারের চার উপজেলায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

না ফেরার দেশে বন্য প্রাণী সংরক্ষণকর্মী সীতেশ রঞ্জন দেব

মৌলভীবাজারে নেমেছে বন্যার পানি, তবে বেড়েছে দুর্ভোগ

কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমানবাহিনীর ত্রাণ বিতরণ

বন্যার পর তীব্র গোখাদ্য সংকট, বিপাকে মৌলভীবাজারের ২৮ ইউনিয়নের বাসিন্দারা

মৌলভীবাজারে কমছে বন্যার পানি, বাড়ছে পানিবাহিত রোগের শঙ্কা