হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জে পানিবন্দী ১৫০ পরিবার, নদী রক্ষা বাঁধে ভাঙন

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিন দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জের দেড় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানির স্রোতে ধলাই নদ রক্ষা বাঁধের চৈতন্যগঞ্জ, নারায়ণপুর, চৈত্রঘাট, উবাহাটা ও সুরানন্দপুর এলাকায় ভাঙন দেখা দিয়েছে। 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. রাসেল মিয়া ও মো. আব্দুর রহিম বাঁধে ভাঙনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভেঙে যাওয়া স্থানগুলো পরিদর্শন করে এসেছি। ঠিকাদারকে দ্রুত সময় কাজ করার জন্য বলা হয়েছে।’ 

জানা যায়, উপজেলার পতনঊষার ইউনিয়নের নিম্নাঞ্চলের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া শমশেরনগর ও মুন্সিবাজার ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকার আরও প্রায় ৫০টি পরিবার পানিবন্দী রয়েছে। দুই দিন ধরে এসব পরিবার পানিবন্দী হয়ে পড়ায় কষ্টে জীবন যাপন করছে। 

গত মঙ্গলবার বিকেলে ধলাই নদ রক্ষা বাঁধের চৈতন্যগঞ্জ ও নারায়ণপুর, উবাহাটা ও সুরানন্দপুর এলাকায় নদীভাঙন দেখা দেয়। বুধবার চৈত্রঘাট এলাকায় ভাঙনে নদীর পানি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জ ও রাজনগর উপজেলার নিম্নাঞ্চলে দ্রুত পানি বৃদ্ধি পায়। তবে দুই দিনেও নিম্নাঞ্চলে পানি না কমার কারণে কৃষির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। এ ছাড়া আজও (বৃহস্পতিবার) থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার পানি জলাবদ্ধতায় রূপ নিয়েছে।

পতনউষার ইউনিয়নের পানিবন্দী কামাল মিয়া বলেন, ‘আমরা দুই দিন ধরে পানিবন্দী হয়ে আছি। আমাদের কেউ সহযোগিতা করেনি।’ 

উপজেলার কৃষক আনোয়ার খান বলেন, ‘ঢল ও বন্যার পানিতে আমাদের আউশখেত, পেঁপে, বেগুনসহ শাকসবজির খেত পানিতে তলিয়ে গেছে। এগুলো সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে।’  

পতনঊষার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ‘নিম্নাঞ্চল এলাকার শতাধিক পরিবার দু’দিন ধরে পানিবন্দী রয়েছে।’  

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পানিবন্দী পরিবারদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হবে।’ 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‘বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মধ্যে শুকনো খাবারসহ সহযোগিতা প্রদান করা হবে।’

চিকিৎসকের অবহেলায় কিশোরীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে চা-শ্রমিকদের বিক্ষোভ

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

মৌলভীবাজারে ৩টি বাস কাউন্টারকে জরিমানা

লাউয়াছড়ায় পর্যটকের ঢল, আতঙ্কে বন্য প্রাণী

যাত্রীরা টিকিট কিনতে গিয়ে দেখেছেন অব্যবস্থাপনা, চাঁদাবাজি: জামায়াত আমির

মৌলভীবাজারে লাউয়াছড়া সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে পর্যটকেরা

মাদক ও অবৈধ পণ্য প্রবেশে ঝুঁকিতে মৌলভীবাজার সীমান্ত

মৌলভীবাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম, হিমশিম নিম্ন ও মধ্যবিত্তরা

পর্যটকের পদচারণে মুখর মৌলভীবাজার

ঈদের দিনে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়