হোম > সারা দেশ > মৌলভীবাজার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নৈশভোজ, ছবি ভাইরাল

মৌলভীবাজার প্রতিনিধি

মাসুক কমিশনারের বাসায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগর উপজেলার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের উপস্থিতি ও নৈশভোজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ-সংক্রান্ত ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদ ওরফে মাসুক কমিশনারের বাসায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। মাসুদ আহমদ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর।

ওই সফর নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মৌলভীবাজার জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া বলেন, ‘একান্ত ব্যক্তিগত দাওয়াতে এনসিপির নেতারা মাসুক কমিশনারের বাসায় গিয়েছেন। তা ছাড়া মাসুক কমিশনার আওয়ামী লীগের কোনো সদস্য বা কর্মী নন। তিনি জুলাই আন্দোলনের সময় আমাদেরকে খাবার ও পানি দিয়ে সব সময় সহযোগিতা করেছেন।’

ভারতকে বিচারের মুখোমুখি করতেই হবে: কুলাউড়ায় নাসীরুদ্দীন ও সারজিস

অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, এনসিপির দুই নেতাকে অব্যাহতি

বড়লেখা সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে ঠেলে পাঠাল বিএসএফ

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে চা-শ্রমিকের লাশ উদ্ধার

উৎপাদন খরচের চাপে চা-শিল্প

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

হাওরে মাছ শিকারের সময় বজ্রপাতে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

মৌলভীবাজারে অসুস্থ সাবেক এমপি খালেদা রব্বানীকে দেখতে বাসায় গেলেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে পড়ল, আতঙ্কে ছোটাছুটি