হোম > সারা দেশ > মৌলভীবাজার

চা-বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে খোকন পাত্র (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত খোকন শমশেরনগর চা-বাগানের নারায়ণ টিলা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম কমল পাত্র।

জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে খোকন পাত্র বাড়ির বাইরে মদপান করে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে স্বজনেরা তাঁকে সিলেটে নিতে অপারগতা প্রকাশ করেন। পরে চিকিৎসক তাঁকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় খোকন পাত্র মারা যান।

শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইয়াকুব আলী বলেন, খোকন পাত্র অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রুহুল আমীন জানান, অতিরিক্ত মদ্যপানে শমশেরনগর চা-বাগানের খোকন পাত্র নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এমপি নাসেরকে নিয়ে এআই ভিডিও: সাইবার মামলায় আরেক যুবক গ্রেপ্তার

বার্ড পার্কে উটপাখি-ইমুর ডিম দেখতে উৎসুক দর্শনার্থীদের ভিড়

দাম বেড়েছে মুরগির, চাহিদা বেড়েছে পা-গিলা-মাথার

১২০০ কমলাগাছ কাটার তদন্তের মধ্যেই কমলগঞ্জের রেঞ্জ কর্মকর্তা বদলি

এমপি নাসের রহমানকে নিয়ে ‘ভুয়া ভিডিও’ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১

মৌলভীবাজারে দেড় মাস ধরে চা-শ্রমিকদের মজুরি বন্ধ, অবস্থান কর্মসূচি পালন

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

শ্রীমঙ্গলে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

এআই প্রযুক্তিতে এম নাসের রহমানকে নিয়ে ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের ঘোষণা

মন্ত্রী আরিফুল হকের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন