হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমানবাহিনীর ত্রাণ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

বন্যার্তদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন উইং কমান্ডার সঞ্জীব সাহা। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। আজ সোমবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ বিমানবাহিনী শমসেরনগর স্টেশন ইউনিটের পক্ষ থেকে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বন্যার্তদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন বাংলাদেশ বিমানবাহিনীর শমসেরনগর বিমানঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (অ্যাডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা। ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলি আহমেদ খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

পতনঊষার ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকার বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার ও শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

উইং কমান্ডার সঞ্জীব সাহা বলেন, ‘বন্যাকবলিত এলাকায় আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মেডিকেল ক্যাম্প করা হবে। আমরা সরেজমিনে খোঁজ নিয়ে বন্যার্তদের তালিকা করে ত্রাণ বিতরণ করেছি।’

বন্যার পর তীব্র গোখাদ্য সংকট, বিপাকে মৌলভীবাজারের ২৮ ইউনিয়নের বাসিন্দারা

মৌলভীবাজারে কমছে বন্যার পানি, বাড়ছে পানিবাহিত রোগের শঙ্কা

মৌলভীবাজারে ১০ হাজার পরিবার পানিবন্দী, খাবার ও বিশুদ্ধ পানির সংকট

উত্তাল মনু নদ: মৌলভীবাজারে বন্যায় চার উপজেলার ৫ হাজার পরিবার পানিবন্দী

মৌলভীবাজারে মনু নদের ভাঙনে পানিবন্দী ১০ হাজার মানুষ

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ধলাইয়ের পর এবার মনু নদের বাঁধে ভাঙন, মৌলভীবাজারে প্লাবিত হচ্ছে গ্রাম

ধলাই নদের বাঁধ ভেঙে কমলগঞ্জে বন্যা, পানিবন্দী ১০ হাজার মানুষ

মৌলভীবাজারে ধলাই নদের ভাঙন, প্লাবিত হচ্ছে গ্রাম

মৌলভীবাজারে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা