হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

ট্রেনের ছাদ থেকে পড়ে একই স্থানে দুই দিনে দুই যুবকের মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার উত্তরসুর গ্রামে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন সামছু মিয়া (৩০)। তাদের বাড়ি রংপুর জেলায়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় আনে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ দুপুরে ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এর আগে গতকাল শনিবার বিকেলে একই স্থানে জয়ন্তিকা ট্রেনের ছাদ থেকে পড়ে এনামুল মিয়া ফাহিম (২৫) ও মো. সিয়াম (১৮) গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা শেষে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। মৌলভীবাজার সদর হাসপাতাল সূত্র জানায়, আহতদের একজন এনামুল মিয়া ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এনামুল ও সিয়ামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, গতকাল একই স্থানে দুইজন গুরুতর আহত হয়েছিলেন, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

মৌলভীবাজারে ঋণের চাপ সইতে না পেরে যুবকের বিষপানে আত্মহনন

৮ বছর ধরে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নেই, শ্রমিকদের স্বার্থ রক্ষায় বাধা

মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক, মানা হচ্ছে না উচ্চ আদালতের রায়

কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবি চা-শ্রমিকদের

শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

হামহাম জলপ্রপাতে আটকা ১০ শিক্ষার্থী, ৯৯৯–এ কল পেয়ে উদ্ধার

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক আটক

ধলাই নদের সেতুর পাশেই ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে সেতু ও তীরবর্তী বসতঘর

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন, যুবকের কারাদণ্ড