হোম > সারা দেশ > মেহেরপুর

পলাশ ও শিমুল ফুলে সেজেছে গাংনীর প্রকৃতি

রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর)

শীত বিদায় নিয়েছে আরও আগেই। বসন্তে পাতা ঝরা গাছগুলোতে গজিয়েছে নতুন পাতা। হৃদয় নাড়া দিচ্ছে কোকিলের কুহুতানে। বাতাসে ভেসে আসে নানা ফুলের সুঘ্রাণ। মেহেরপুরে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তার ধারে ফোটা শিমুল ও পলাশ ফুলের সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমী মানুষকে। 

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে রাস্তার পাশে ফুটেছে শিমুল আর পলাশ ফুল। তবে পলাশের তুলনায় শিমুলগাছ বেশি। তেঁতুলবাড়িয়া, কল্যাণপুর, বামন্দী, করমদি, দেবীপুর, বালিয়াঘাট, হারাভাঙ্গাসহ বিভিন্ন গ্রামের রাস্তায় দেখা গেছে শিমুলগাছ। আর খুবই কম দেখা গেছে পলাশগাছ। 

কল্যাণপুর গ্রামের ফয়সাল আহাম্মেদ বলেন, ‘আমাদের কল্যাণপুর রাস্তায় অনেক শিমুল ফুলের গাছ রয়েছে। আর প্রতিটি গাছেই ফুটেছে শিমুল ফুল। বাহারি রং ছড়িয়েছে প্রকৃতিতে। এই অপরূপ দৃশ্য দেখে সত্যি খুব ভালো লাগে। 

পুকুরপাড়া গ্রামের সেকেন্দার আলী বলেন, ‘আমাদের গ্রামের রাস্তার ধারে একটি পলাশ ফুলের গাছ রয়েছে। গাছ ফুলে পরিপূর্ণ। দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। পলাশ ফুলের গাছ খুব কমই দেখা যায় এখন।’ 

তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আমাদের করমী গ্রামে পলাশ ফুলের গাছ নেই বললেই চলে। তবে শিমুল ফুলের অনেক গাছ রয়েছে। পলাশ ও শিমুল ফুল যদি রাস্তার ধারে ফোটে, তাহলে সত্যিই মনোমুগ্ধকর এক সৌন্দর্যের জন্ম হয়। আমাদের গ্রামে যে মাঠের রাস্তা রয়েছে, আমি নিজ উদ্যোগে সেখানে পলাশ ফুল লাগানোর চেষ্টা করব।’

মালয়েশিয়ার পথে যাত্রা করে ১৪ বছর নিখোঁজ

গাংনীতে ৭ কেজি গাঁজাসহ যুবক আটক

পানির মোটর সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

গাংনীতে সোলার প্যানেল ভেঙে তার কেটে দিল দুর্বৃত্তরা, বন্ধ সেচ কার্যক্রম

উঠানে রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

পোকা দমনে কীটনাশকেও মিলছে না সুফল, মাসকলাইয়ের ফলন নিয়ে শঙ্কা

মুজিবনগর সীমান্তের শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখলেন মেয়ে

ধারদেনা করে সোলার সেচপাম্প, তিন মাসে চুরি ছয় প্লেট

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত