হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুর-মুজিবনগর সড়কের সদর উপজেলার চকশ্যামনগর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বন্দর এলাকার পিটিআই মোড়সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার রায়পুর খন্দকারপাড়ার আমিরুল ইসলামের ছেলে জীবন আহমেদ (২২) এবং একই এলাকার হাফিজুর রহমানের ছেলে নয়ন আলী (১৮)। তাঁরা পরস্পরের বন্ধু ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনেরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন। তাঁদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জীবন আহমেদ ও নয়ন আলী মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথে বন্দর এলাকার পিটিআই মোড়ের কাছে একটি যানবাহন ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নয়ন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জীবন আহমেদকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দরিদ্রদের চালের ভাগ না পেয়ে ইউপি সদস্যদের ওপর জামায়াত নেতাদের হামলা

গাংনীতে আবারও ককটেল সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার, এলাকাজুড়ে আতঙ্ক

মেহেরপুরের ঐতিহ্যবাহী বামন্দী পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা, বেশি চাহিদা মাঝারি গরুর

বজ্রপাতে মরিচখেতে কৃষকের মৃত্যু, তিনটি গরুর প্রাণহানি

গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিতে ককটেলসদৃশ বস্তু ও হুমকির চিরকুট

গাংনীতে গাছে গাছে ঝুলছে লাল টুকটুকে লিচু, জমে উঠেছে বেচাকেনা

গাংনীতে ‘হাত দিলে বাস্ট’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাংনীতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

গাংনীতে হাত-মুখ বেঁধে ভ্যান ছিনতাই, দুই চালক আহত

তেলের পাম্পে এখনো দীর্ঘ লাইন গাংনীতে